বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

পাকিস্তানে ৩ আসনের একাধিক কেন্দ্রে ফের নির্বাচন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের পর তৃতীয় দিনেও ‍পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, এখন পর্যন্ত ২৬৪ আসনের মধ্যে ২৫৬ আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার পূর্ণাঙ্গ ভোটের ফল প্রকাশের আগেই কারচুপির অভিযোগ এনে তিন আসনে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। খবর ডন ও জিও টিভির।

জানা গেছে, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ৮৮, ১৮ এবং ৯০ আসনের কয়েকটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, আসছে ১৫ ফেব্রুয়ারি এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচনের ফল অনুযায়ী দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা ৯৩টি আসন পেয়ে এগিয়ে রয়েছেন। আর ৭৩টি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)। এছাড়া আরেক সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন। 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit