বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

দুই আসনে শেহবাজের জয়, ছেলে জয়ী একটিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলেও গণনা চলমান। ধীর গতিতে ভোট গণনার পর শতাধিক আসনে জয়ীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, পাকিস্তানের প্রধান বৃহৎ রাজনৈতিক দলের একটি মুসলিম লিগের (এন) হেভিওয়েট নেতারা নিজ নিজ আসনে জয়ী হয়েছে। তবে দুটি আসনে নির্বাচন করে একটিতে হেরে গেছেন মুসলিম লিগের সুপ্রিমো সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নওয়াজের ভাই শেহবাজ শরিফ দুটিতে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন। একটিতে জিতেছেন শেহবাজের ছেলে হামজা। 

আর নওয়াজের মেয়ে মুসলিম লিগের সিনিয়র ভাইস চেয়ারম্যান মরিয়ম নওয়াজ একটি আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীকে হারিয়েছেন। 

ডন ও জিও নিউজের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লাহোরের ১৫৮ নম্বর আসনে ভোট করে ৩৮ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

আর জাতীয় পরিষদের ১২৩ নম্বর আসনেও জয়ী হয়েছে পাকিস্তান মুসলিম লিগের চেয়ারম্যান শেহবাজ শরিফ। তিনি এই আসনে পেয়েছেন ৬৩ হাজার ৯৫৩ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজাল পাহাত ৪৮ হাজার ৪৮৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

অন্যদিকে শেহবাজপুত্র হামজা জাতীয় পরিষদের ১১৮ নম্বর (লাহোর) আসনে জয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫ হাজার ৯৬০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলিয়া হামজা মালিক ১ লাখ ৮০৩ ভোট পেয়েছেন। 

এদিকে পাকিস্তান মুসলিম লিগের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব আশা প্রকাশ করে বলেছেন, তার দল সরকার গঠন করবে। কেন্দ্র ও পাঞ্জাব দুটিতেই জয় পাবে তার দল।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit