আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের ভোটের দিন মার্কিন পররাষ্ট্র দফতর এক প্রেস ব্রিফিংয়ে বলেছে, তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে আগ্রহী । ওয়াশিংটনে প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস সচিব বেদান্ত প্যাটেল বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগ্রহী। পাকিস্তানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমরা দেশটির সঙ্গে সম্পর্ক ও অংশীদারিত্ব বাড়াতে যথাযথ পদক্ষেপ নিতে আগ্রহী।
তিনি পুনর্ব্যক্ত করেন, ‘পাকিস্তানের ভবিষ্যৎ নেতৃত্বে কে আসবে, সে বিষয়ে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে। আর তারা (যুক্তরাষ্ট্র) গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগ্রহী।’পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অনেকবার সাংবাদিকদের কঠিন প্রশ্নের মখোমুখি হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। কারণ, তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছিলেন, তাকে অপসারণের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে। যদিও মার্কিন কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৫৫