বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প টানা বর্ষণে প্রাণ ফিরল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে, একসঙ্গে চালু ৫ ইউনিট; উৎপাদন ১৫৪ মেগাওয়াট ‎তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে তীরবর্তী মানুষ পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ মাটিরাঙ্গায় পানিবন্দী মানুষের পাশে উপজেলা প্রশাসন: পরিদর্শনে ইউএনও- উম্মে তাহমিনা মিতু। নওগাঁয় বাড়ছে সামাজিক অবক্ষয়, ৬ মাসে ২৫ হত্যাকাণ্ড ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ ডিসি ফরিদার তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

জুমার দিনে ইজতেমায় লাখো মুসল্লি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ :  টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। মাওলানা সা’দের ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীরের আ’মবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে  বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) ইজতেমায় জুমার জামাতে অংশ নেবেন লাখো মুসল্লি। এতে ইমামতি করবেন মাওলানা সা’দের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। এর আগে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে এস্তেকবালি (স্বাগত) বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা শরিফ আহমেদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর।

বাদ জোহর বয়ান করেন পাকিস্তানের মাওলানা হারুনুর রশিদ। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। বাদ আসর বয়ান করেন ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার। তার বয়ান বঙ্গানুবাদ করেন মাওলানা মুফতি জিয়া বিন কাশেম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit