বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়িতে বন্যার শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে টানা তৃতীয় দিনের মতো ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। অব্যাহত বৃষ্টিপাতে হালদা নদীসহ উপজেলার প্রধান প্রধান খালের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। 

পরিস্থিতি বিবেচনায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভাসহ উপজেলার ১৮টি ইউনিয়নে মোট ২১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক জরুরি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে উপজেলার ১৮টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার মোট ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখতে বলা হয়েছে। 
একই সাথে টানা বর্ষণে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে নেওয়ার প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার, নিরাপদ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইনসহ জরুরি চিকিৎসা সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে আদেশে। 
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের সুরক্ষায় উপজেলার চলমান এইচএসসি এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর পূর্বনির্ধারিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢলের তীব্র প্রভাবে হালদা নদীর পাশাপাশি ধুরুং, লেলাং, কুতুবছড়ি, বারমাসিয়া, ফটিকছড়ি, হারুয়ালছড়ি, গজারিয়া, শোভনছড়ি ও সর্তা খালের পানিও ডেডলাইন ছুঁইছুঁই করছে। বৃষ্টিপাত এভাবে চললে নদীসংলগ্ন ও নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি তীব্র বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগামী কয়েক ঘণ্টা যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার প্রবল ঝুঁকি রয়েছে। 
এই কারণে নদীতীরবর্তী ও পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit