মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

যে কারণে বোরকা পরে গার্লস স্কুলে যায় সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তার পরেই জেলাজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রশ্ন জাগে কেন বোরকা পরে গার্লস স্কুল ঢুকেছিল ওই কিশোর। পুলিশ বলছে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহপাঠীদের প্ররোচনায় বোরকা পরে গার্লস স্কুল যায় সাদমান সাকিব। সে কোনো অপরাধ সংঘটিত করতে গার্লস স্কুলে যায়নি।

প্রসঙ্গত, বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শহরের আলাইপুরে অবস্থিত নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে বোরকা পরিহিত একজনকে সন্দেহজনক মনে হলে বিদ্যালয়ের ছাত্রীরা তাকে ঘিরে ধরে। পরে বিষয়টি পুলিশকে জানালে এক পুলিশ সদস্য তার কাছে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit