বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সাকিব ইস্যুতে সোহান বললেন ‘আমরা খুবই অকৃতজ্ঞ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। যে কারণে চলতি বিপিএলে ঠিকমতো ব্যাটিং করতে পারছেন না। রংপুর রাইডার্সের এই তারকা অলরাউন্ডার দলের হয়ে ছয় ম্যাচে অংশ নিয়ে চার ম্যাচে ব্যাট করেন। দুই ম্যাচে আউট হন ২ রান করে। এরপর দুই ম্যাচে ব্যাট হাতে নেননি। দলের ষষ্ঠ ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে সাকিব ফেরেন শূন্য রানে। এমন বাজে পারফরম্যান্সের কারণে দর্শকরা তাকে দুয়ো দেন।

আজ মঙ্গলবার রংপুরের সপ্তম ম্যাচে ২০ বলে তিন ছক্কা আর এক চারে ৩৪ রান করেন সাকিব। এদিন রংপুর ৪ উইকেটে ১৭৫ রান করে। টার্গেট তাড়ায় ১১৯ রানে অলআউট হয়ে ৬০ রানে ম্যাচ হারে দুরন্ত ঢাকা। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন সাকিব। ব্যাট হাতে ২০ বলে ৩৪ আর ১৬ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব। 

এদিন খেলা শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, সাকিব ভাই দলের প্রতি নিবেদিত থেকে যেভাবে চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনুপ্রেরণার। সোহান আরও বলেন, আমাদের ক্রিকেট এ জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয় আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা (ইনসিডেন্ট) হচ্ছে, এটা আসলে আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়; তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit