বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

আবারও মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, ৬ কুর্দি যোদ্ধা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় যোদ্ধা নিহত হয়েছে। তারা সবাই মার্কিন মিত্র কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর যোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় মিত্র কুর্দি নেতৃত্বাধীন ছয় যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমিতে সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে।

এই হামলার জন্য তারা ইরান-সমর্থিত মিলিশিয়াদের অভিযুক্ত করেছে। তাদের দাবি, সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দাবি করেছে, তারা রবিবার ওই ঘাঁটিতে হামলা করেছে।

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় প্রায় ৮০০ মার্কিন সৈন্য রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার পর কোনও মন্তব্য করা হয়নি বা হতাহতের খবর জানানো হয়নি।

এর আগে গত শুক্রবার সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে শুধুমাত্র সিরিয়াতে ইরানপন্থী ১৮ যোদ্ধা নিহত হয়। ওই ঘটনার পর সোমবার আবারও মার্কিন ঘাঁটিতে এই হামলা চালায়। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, বিবিসি

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit