বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

এবার ইতালিকে যে হুঁশিয়ারি দিল হুথি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগর উত্তেজনার জেরে এবার ইতালির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী।

গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইয়েমেনের ওপর মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসী হামলায় ইতালি যোগ দিলে লোহিত সাগরে তাদের বাণিজ্যিক জাহাজকেও লক্ষ্যবস্তু করা হবে।

হুথি আনসারুল্লাহর সুপ্রিম রেভ্যুলুশনারি কমিটির প্রধান মোহাম্মাদ আলী আল-হুথি ইতালির পত্রিকা লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি ইয়েমেনবিরোধী মার্কিন জোটে যোগ না দিয়ে বরং গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ করার ব্যবস্থা নিতে তেল আবিব ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।  

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় উপত্যকায় হামলা চালিয়ে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হুথি নেতা বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে গাজায় আগ্রাসন বন্ধ করার কোনও বিকল্প নেই।  

গত শুক্রবার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইরসায়েলগামী জাহাজের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে তার দেশ মার্কিন নেতৃত্বাধীন নৌ টাস্কফোর্সে অংশ নেবে।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিগত কিছু দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। হুথিরা যাতে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এ আগ্রাসন চালাচ্ছে।

কিন্তু হুথি নেতারা বারবারই সাফ জানিয়ে দিচ্ছেন, তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। মার্কিন ও ব্রিটিশ বাহিনীর এ আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না। সূত্র: রয়টার্স, ফক্সনিউজ

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit