বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। তবে রাজা চার্লস কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি।

সোমবার বাকিংহ্যাম প্যালেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে বাবা চার্লসের সঙ্গে কথা বলেছেন প্রিন্স হ্যারি। তিনি তাকে দেখতে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্য আসবেন। তবে প্রিন্স হ্যারির যুক্তরাজ্য আসার নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। 

সম্প্রতি প্রোস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। এরপর সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি প্রোস্টেটের ক্যানসারে আক্রান্ত নন। ঠিক কোন ধরনের ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করা হয়নি।

বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজা তৃতীয় চার্লস চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ধরনের পাবলিক ইভেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। কারণ সোমবার থেকে তার ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে।

বাকিংহ্যাম প্যালেস আরও জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস তার চিকিৎসার ব্যাপারে খুবই ইতিবাচক রয়েছেন। যদিও তিনি পাবলিক ইভেন্টগুলো স্থগিত করেছেন। তার জায়গায় এখন রাজ দায়িত্ব পালন করবেন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা। এছাড়া তারা আশা প্রকাশ করেছে, খুব দ্রুতই আবার রাজা নিজের স্বাভাবিক দায়িত্বে ফিরতে পারবেন।

উল্লেখ্য, গেল বছর আনুষ্ঠানিকভাবে ৭৫ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস সিংহাসনে আরোহণ করেন।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit