শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

ব্রাহ্মণবাড়িয়ার স্কুলে ১০৮ ক্রীড়া প্রতিযোগিতায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমাবার দিনভর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার ১০৮টি ইভেন্টে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩২৪ জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে পুরস্কার দেওয়া হয়।
সোমবার সকাল ১০টায় জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে ১৫০তম বার্ষিক ক্রীড়া জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম শান্তনু চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ভূঞা। 
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ১০০ মিটার,  ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার ও এক হাজার ৫০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, পাখি উড়েসহ ১০৮ ধরণের প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতায় সকল অতিথি, আমন্ত্রিত সাংবাদিক ও শিক্ষকদের মাঝে উত্তরীয় ও টুপি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষকদেরকেও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit