শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ কেজি গাজা ও ২৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 গ্রেফতারকৃত আসামী হলেন, আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের বড়লৌহঘর গ্রামের মৃতঃ আবু সিদ্দিক এর ছেলে ডাকসু মিয়া, আমোদাবাদ গ্রামের জামাল এর ছেলে তুহিন, নরসিংদী জেলার মাদবদী গ্রামের মোঃ ওমর ফারুক এর ছেলে মোঃ ফয়সাল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে সোমবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শোপর্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গত ২৪ ঘন্টায়  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নুরে আলম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit