শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

চৌগাছায় সড়ক দূর্ঘটনায় নারী নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনায় আখি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের আরকে ইটের ভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত আখি বেগম উপজেলার নারায়নপুর গ্রামের সর্দারপাড়ার মহিউদ্দীনের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানান, এদিন বিকেলে আখি বেগম আত্মীয় বাড়ী থেকে বাড়ী ফিরছিল। তিনি দেবীপুর বাজারে দাড়িয়ে গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় তার প্রতিবেশী নারায়নপুর গ্রামের জামির হোসেন ফসল মাড়াই গাড়ী (ফুকো ম্যাশিন) নিয়ে বাড়ী ফিরছিল।

আখি বেগম তার গাড়ীতে করে বাড়ী ফিরছিল। তারা (নারায়পুর-দেবীপুর) সড়কের চার রাস্তার মোড় বকশিপুর গ্রামের আরকে ইটের ভাটার সামনে পৌছালে আখি বেগম অসাবধান বসত গাড়ী থেকে নিচে পড়ে যান। এ সময় তার মাথার উপর দিয়ে গাড়ীর চাকা উঠে যায়। এতে ঘটনা স্থলেই তার মার্মান্তি মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য ওহিদুল ইসলাম ভোদড় বলেন, আখি বেগম আত্মীয়বাড়ী থেকে বাড়ীতে ফেরার পথে এ দূর্ঘটনায় নিহত হয়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit