শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
অন্তর্বর্তী সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের

ইসরাইলের জন্য আসছে যুক্তরাষ্ট্রের ‘বড়’ সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নাশকতাকারী ইসরাইলের জন্য ১৪ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা প্রস্তাব উত্থাপন করা হয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় প্রস্তাব করা হয়েছে ৬০ বিলিয়ন ডলার। খবর আল-জাজিরার

সিনেটে রোববার উত্থাপিত মোট ১১৮ বিলিয়ন ডলারের সহায়তা বিলের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার বিষয়টি আছে। সিনেটর প্যাটি মার জানান, বিলে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য ২০ দশমিক ২৩ বিলিয়ন ডলার প্রস্তাব করা হয়েছে। 

তবে ডোনাল্ড ট্রাম্পসহ কট্টর রিপাবলিকানদের বিরোধিতার মুখে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার রয়েছে। এর আগেও গত ডিসেম্বরে ইউক্রেন ও ইসরাইলের জন্য প্রস্তাবিত নতুন সহায়তার একটি বিল আটকে দিয়েছিল মার্কিন সিনেট। সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, স্থানীয় সময় আগামী বুধবার বিলটির ওপর প্রাথমিক ভোটের জন্য তিনি পদক্ষেপ নেবেন।

মার্কিন সিনেটের স্বতন্ত্র সদস্য কিরস্টেন সিনেমা সাংবাদিকদের বলেছেন, বিলটি আইনে পরিণত হলে তা যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তকে সুরক্ষিত করবে। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit