মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

৫ বছরের সাজা এড়াতে ১৪ বছর পলাতক, অতঃপর 

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো.সুজন (৩৮) উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।    

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। সে ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়।  এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিল। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit