মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার বড় বাধা বিএনপি-জামায়াত: নাছিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমাদের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার সব থেকে বড় বাধা হলো বিএনপি- জামায়াত। এরা স্বাধীনতাবিরোধী শক্তি। এরা সবসময় অপরাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে। মানুষকে পুড়িয়ে মেরে রাজনৈতিক ফায়দা হাসিল করাই এদের মূল লক্ষ্য। এরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেরে আনন্দ উল্লাস করে। এ বিএনপি-জামায়াত আর যাই হোক, আইনের শাসনের পক্ষের শক্তি হতে পারে না। 

নাছিম বলেন, আওয়ামী লীগ শক্তিশালী হলে কেউ দেশে আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে না। আমাদের শহর, পাড়া, মহল্লায় আওয়ামী লীগের হাতকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। দক্ষ, সৎ ও সাহসী নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আওয়ামী লীগের ভিত্তিকে আরও শক্তিশালী করব। আমাদের শুধু নির্বাচনে জিতলেই হবে না, জেতার পর আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে নির্বাচনে যে ইশতেহার দেওয়া হয়েছে তা নিয়ে কাজ করা। যারা দেশের ক্ষতি করতে চাইবে আমরা দেশের মানুষদের সাথে নিয়ে তাদের প্রতিহত করব। 

তিনি বলেন, আমাদের রাজনীতি হলো মানুষের জন্য। আওয়ামী লীগের জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ গণমানুষের সংগঠনে রূপ নিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শোষণ থেকে মুক্ত করাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। পাকিস্তানি শোষক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে লাল সবুজের বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি তার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করে যেতে পারেননি। কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলছি। 

তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ দেশের মানুষদের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আজ বাংলাদেশ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রূপকার হিসেবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব সভায় পুরস্কৃত হয়েছেন। বিশ্বের উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনাকে সম্মান করে। এটি হলো আওয়ামী লীগের সব থেকে বড় অর্জন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit