সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পানছড়িতে পুনাকের উদ্যােগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- সম্পদ” এমন বিশ্ব গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি “পুনাক “এর উদ্যােগে জেলার পানছড়ির পিছিয়ে পড়া  প্রতিবন্ধীদের অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি)সকালের দিকে পানছড়ি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টানে জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো: শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ  কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভাপতি ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: জসীম উদ্দিন, মাটিরাঙ্গা  সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার  মোহাম্মদ আবু জাফর সালেহ,পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: শফিউল আজম, উপজলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা সমাজ সেবা অফিসার শামছুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে, খাগড়াছড়ি  জেলা পুলিশ সুপার ও খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের  সভানেত্রী মুক্তা ধর পিপিএম (বার) বলেন,প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের যথাযথ পরিচর্যা করলে তারা সম্পদে পরিনত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে সাইবার বুলিং, বাল্য বিবাহ ও ইভটিজিং সচেতনতামুলখ কর্মশালায় অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit