সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

নরসিংদীতে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৭ জন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে ডাকাতি মামলার সাত আসামীকে একটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ ২৩ হাজার টাকা ও ১৭ দশমিক ৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এর আগে, রোববার নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতিতে জড়িত ছয় জন ও লুট করা মাল কেনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নরসিংদীর রায়পুরা থানার বটতলি খামারপাড়া এলাকার শেখ ফরিদ (৩৫), শিবপুর থানার নৌকাঘাটা এলাকার আবুল কাশেম (৪২), নরসিংদী সদর থানার চস্পকনগর এলাকার নূরুল ইসলাম (২৯), রায়পুরা থানার দড়িবালুয়াকান্দি এলাকার মোক্তার হোসেন (৪৪), চর-আড়ালিয়া এলাকার আল আমিন (২৯) ও নরসিংদী সদর থানার বকশালীপুরা এলাকার রাজিব (২২)। এ ছাড়া লুণ্ঠিত মালামাল ক্রয়ের দায়ে গ্রেপ্তার করা হয় পলাশ থানার ভাটপাড়াদিঘির পাড় এলাকার শিপন চন্দ্র সূত্রধর।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে শিবপুর থানাধীন যশোর বাজার ইউনিয়নের দেবালেরটেক এলাকার হাজী মো. মেজবাহ উদ্দিন মেজুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১০ থেকে ১২ জনের ডাকাত দলটি টিনশেড ঘরের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় সাত জন ডাকাত রুমে প্রবেশ করে গৃহকর্তার স্ত্রীকে ছুরি ও পাইপগান ধরে জিম্মি করে আলমারির তালা ভেঙে ১৯ লাখ লুট করে। এ ছাড়াও শরীরে থাকা স্বর্ণের গয়না ছাড়াও আলমারিতে রক্ষিত ১৭ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের প্রায় ১৬ ভরি স্বর্ণালংকারসহ একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতরা নগদ টাকাসহ মোট ৫৩ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শিবপুর থানায় মামলা করেন।

এসপি আরও বলেন, ‘মামলা দায়েরের পরে আমিসহ জেলা পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ডিবি পুলিশ তদন্ত শুরু করে। ডাকাতির সময় লুণ্ঠিত মালামাল ক্রয়কারী শিপন চন্দ্র সূত্রধকে গ্রেপ্তারসহ তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ অর্থ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। জড়িত অন্য আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit