শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনা পণ্যে ৬০ শতাংশ শুল্ক আরোপ করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের সব আমদানি পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য উত্তেজনার সময় তিনি এ মন্তব্য করলেন।

সানডে মর্নিং ফিউচার্স এ ফক্স নিউজের মারিয়া বার্টিরোমো ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি ৬০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন কিনা।

জবাবে ট্রাম্প বলেনম, না, আমি বলব সম্ভবত এটির চেয়ে বেশি হতে চলেছে। 

প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ২০১৮ সালের জুনে ৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। বেইজিংও তার নিজস্ব পণ্যে শুল্ক আরোপ করেছিল। ২০২০ সালে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত ছিল।

পরে বাইডেন প্রশাসন  ট্রাম্প-আমলের শুল্ক বহাল রাখে।

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন চীন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করবে।

ট্রাম্প বলেন, আমি মনে করি তারা করবে, এবং তারা আমার পক্ষে হস্তক্ষেপ করবে না। আমাদের মেইল-ইন ব্যালটে যাওয়া উচিত নয়।  একই দিনে  কাগজের ব্যালট, ভোটার আইডি দিয়ে ভোট প্রদান করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit