মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রোজার পণ্য মজুত বাড়ানো হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে। ইতোমধ্যেই আরও কিছু পণ্যের আমদানি শুল্ক কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া আছে। আশা করছি রমজানে ভোক্তাদের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। 

তিনি বলেন, আমাদের এখন ১৮ লাখ মেট্রিক টন চাল মজুত আছে। আরও ১৩ লাখ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। রোজায় বিভিন্ন পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। কেননা রোজার পণ্যের মজুত আরও বাড়ানো হচ্ছে। 

রাজধানীর সোনারগাঁও হোটেলে রোববার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম এবং বাংলাদেশে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং। 

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) সভাপতি গাজী গোলাম মুর্তজা পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিসিআই’র সেক্রেটারি আল মামুন মৃধা, ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেম।

প্রতিমন্ত্রী বলেন, রোজার জন্য ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানির কার্যক্রম চলছে। ইতোমধ্যেই ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি এ বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত হবে। 

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি আছে। আমরা চাই চীনা বিনিয়োগকারীরা এ দেশে  এসে বিনিয়োগ করুক এবং এখান থেকেই পণ্য রপ্তানি করুক। 

অনুষ্ঠানে জানানো হয়, চীনের সঙ্গে আর্থিক লেনদেন সহজ করতে ইতোমধ্যেই ইউয়ানকে বাংলাদেশের মুদ্রা বাস্কেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই চীনের ব্যাংক এ দেশে তাদের কার্যক্রম শুরু করবে। ফলে বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন আরও সহজ হবে। 

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit