শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইজতেমায় যাওয়ার পথে প্রাণ গেল ২ মুসল্লির

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় মুসল্লি, অটোচালক ও পথচারীসহ আরও ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। 

রোববার বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— ফিরোজ (৫০), জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। এদের মধ্যে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা অটোরিকশাযেগে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য ইজতেমা মাঠের উদ্দেশে রওনা হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

 টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit