সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

প্রতিশোধ নিতে সময় লেগেছে ৩০ মিনিট: যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটিতে হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার প্রতিশোধ নিতে শনিবার ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  

এ দিনের হামলা সফল হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে বি-১ বোমারু বিমানও ছিল। এসব বিমানে ১২৫টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।

এর আগে গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিকঘাঁটিতে ড্রোন হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীরা। ওই হামলার জন্য ইরান-সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন।

আর শনিবারের হামলাকে, জর্ডানে হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে জর্ডানে নিহত হওয়া সৈন্যদের দেহাবশেষ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, আমি আমেরিকান বাহিনীর ওপর হামলা সহ্য করব না। আমরা যুক্তরাষ্ট্র, আমাদের বাহিনী এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit