মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান

ইসরায়েলি আগ্রাসনে গাজা বসবাসের অযোগ্য : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। 

বিশ্ব সংস্থাটি বলেছে, ধ্বংসযজ্ঞের মাত্রা এতটা বেশে যে এই উপত্যকাকে আবার বাসযোগ্য করতে হাজার হাজার কোটি ডলার অর্থ এবং কয়েক দশক সময় লাগবে।

জাতিসংঘের ‘কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট’ সংস্থা বা আঙ্কটাড বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। 

প্রায় চার মাস আগে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েলের গণহত্যা অভিযানের সামাজিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আঙ্কটাড।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে গাজার শতকরা ৮৫ ভাগ অধিবাসী তাদের সহায় সম্বল হারিয়েছে এবং উপত্যকার অর্থনৈতিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছ। ফলে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই উপত্যকার দারিদ্র ও বেকারত্ব পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

আঙ্কটাডের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় কর্মক্ষম মানুষের মধ্যে বেকারত্বের হার ৭৯.৩ শতাংশে পৌঁছেছে এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত উপত্যকার ৩৭ হাজার ৩৭৯টি ভবন আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনটিতে বলা হয়েছে, গাজা উপত্যকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক শিশু। তাদের মাথা গোঁজার ঠাই এখন নেই বললেই চলে। মানুষের কোনো আয়ের উৎস নেই এবং তাদের খাবার, পানি, পয়োঃনিষ্কাশন, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। 

আঙ্কটাডের প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, গাজা উপত্যকার আর্থ-সামাজিক অবস্থাকে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিতে কয়েক দশক সময় লাগবে এবং তাও নির্ভর করছে পুরোপুরি বিদেশি সাহায্যের ওপর। 

সূত্র : ব্যারনস।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit