বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী

চীনের মধ্যস্থতা চাওয়ায় আমেরিকার ব্যর্থতা প্রমাণিত হয়েছে : হুথি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে ইয়েমেনের হামলা ঠেকাতে চীনের সাহায্য গ্রহণের যে চেষ্টা আমেরিকা করছে তাতে প্রমাণিত হয়, ওয়াশিংটন ও লন্ডনের এ সংক্রান্ত মিশন ব্যর্থ হয়েছে।

তিনি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে এবং বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি ও ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। হুথি নেতা জোর দিয়ে বলেন, গাজা উপত্যকায় গণহত্যামূলক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরায়েল বিরোধী অভিযান বন্ধ হবে না।

আব্দুল মালেক আল-হুথি বলেন, আমাদেরকে ইসরায়েল বিরোধী অভিযান থেকে বিরত রাখতে উৎসাহিত করার জন্য চীনের শরণাপন্ন হওয়ার যে চেষ্টা ওয়াশিংটন করছে তাতে আমেরিকা ও ব্রিটেনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, আমেরিকা তাইওয়ানে কী করছে তা চীনের ভালো করে জানা আছে। এমনকি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ করার যে চেষ্টা আমেরিকা করছে তাও বেইজং-এর অজানা নয়। কাজেই চীন কখনও আমেরিকার স্বার্থ রক্ষা করতে কাজ করবে না।

হুথি নেতা আরো বলেন, ইসরায়েল ও তার পশ্চিমা প্রভুদের ভালো করে জেনে রাখা উচিত ইয়েমেনে বিমান হামলা চালিয়ে দেশটির দৃঢ়সংকল্পে ফাটল ধরানো যাবে না।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit