বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিসলাভে বৃহস্পতিবার দুই ফরাসি নাগরিক নিহত এবং আরও তিনজন বিদেশী আহত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

খেরসন অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুডিন টেলিগ্রামে লিখেছেন, ‘বেরিসলাভে শত্রুদের হামলার ফলে বিদেশী স্বেচ্ছাসেবকরা নিহত ও আহত হয়েছে।

গভর্নর লিখেছেন, ‘রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে। আরও তিনজন বিদেশী সামান্য আহত হয়েছে।তিনি ‘নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।’

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে।
পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে একজন ওডেসার (৪১) বাসিন্দা।

পুলিশ হামলার তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে, ‘সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলে স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এএফপি’র সাথে যোগাযোগ করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit