বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

বিয়ে নিয়ে রিজওয়ানের প্রশ্ন, যা বললেন বাবর আজম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজমকে বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে। সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) ভক্তদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর পর্বে আরেকবার উঠল এমন প্রশ্ন। 

তবে এবার কোনো ভক্ত নন, জাতীয় দলের সতীর্থ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানই এমন প্রশ্ন করেছেন তাকে। যদিও এমন প্রশ্নের জন্য শুরুতে প্রস্তুত ছিলেন না বাবর। পরে নিজেকে সামলে নিয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছেন। 

গতকাল (বৃহস্পতিবার) রাতে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন বাবর আজম। এদিন বড় চমক ছিল আচমকা রিজওয়ানের উপস্থিতি!

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার এদিন সতীর্থকে প্রশ্ন ছুড়ে দেন, ‘কখন বিয়ে করছো?’ জবাবে বাবর বলেন, আমি জানতাম তুমি এটা জিজ্ঞেস করবে। পাল্টা রিজওয়ান বলেন, প্রশ্নের জবাব দিতে হবে। বাবরের উত্তর, আমি তোমাকে গোপনে এটার উত্তর দেবো। 

এর আগে একবার একজন পাকিস্তানি সাংবাদিক বাবরকে জিজ্ঞাসা করেন, চুল তো সাদা হতে শুরু করল! কখন বিয়ে করবেন। জবাবে বাবর বলেছিলেন, ‘এটা সাদা চুল বয়সের কারণে নয়, আগে থেকেই। বিয়ে সময় হলেই হবে। আমিও সেই সময়ের অপেক্ষায় আছি, আপনারও অপেক্ষা করা উচিত।’

এদিন নিজের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন বাবর আজম। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারে আবেগের মুহূর্ত নিয়ে বলেন, যখন আমার অভিষেক হয়েছিল এবং যখন অধিনায়কত্ব পেয়েছিলাম সেটি ছিল আমার জন্য আবেগের মুহূর্ত। সেই সঙ্গে হতাশার কথাও জানালেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হারের ক্ষত এখনো পোড়ায় বাবরকে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit