বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ভাষা শহীদদের সম্মানে সবুজ জার্সি পড়ে খেলবে মাশরাফীর সিলেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : দেশের সবচেয়ে বড় ঘরোয়া লিগ বিপিএলের দশম আসর শুরু হয়েছে সপ্তাহ দুয়েক আগে। টুর্নামেন্টে এখন পর্যন্ত কিছুই করে দেখাতে পারেনি গতবারের রানার আপ সিলেট। পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছে দলটি। মাঠের খেলায় নতুনত্ব আনতে না পারলেও এবার জার্সিতে নতুনত্ব আনতে যাচ্ছে দলটি। সিলেট পর্বের আসন্ন দুই ম্যাচে ভিন্ন জার্সি পড়ে মাঠে নামবে তারা।

সিলেট বিভাগের ইতিহাস-ঐতিহ্যের মিশেলের বানানো হয়েছে নতুন এই জার্সি। যেখানে ফুটিয়ে তোলা হবে সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ির চিত্র। ১৮৭৪ সাল থেকে এখনও কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে দাঁড়িয়ে আছে ঘড়িটি। বর্তমান জার্সির যেখানে গোলাপি রঙ আছে সেখানে থাকবে সিলেটের আদি ভাষা অর্থাৎ সিলেটি নাগরি ভাষার ব্যবহার। শহরটির বিভিন্ন স্থাপনাও ঠাঁই পাবে নতুন এই জার্সিতে।
 
জার্সিতে সম্মান জানানো হবে ভাষা শহীদদের। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভাষা শহীদদের সম্মানে বাংলা অক্ষরে লেখা থাকবে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর।
 
 
বিশেষ জার্সি পরে মাঠে নামার দিন অবশ্য নিয়মিত অধিনায়ক মাশরাফীকে পাচ্ছে না সিলেট। জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করতে দলের ক্যাম্প ছেড়েছেন সাবেক টাইগার অধিনায়ক। ম্যাশের অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিথুন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit