বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মেলার উদ্বোধন করেন তিনি। এর আগে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ১১টি শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাংলা একাডেমি প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান: ভলিউম ২’সহ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

এর আগে মঙ্গলবার মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেয়া হয়েছে।
এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় অনুষ্ঠিত হবে বইমেলা। মেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে। ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি কর্মদিবসে বইমেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্যে দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit