বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ডায়েট ছাড়াই যে কৌশলে তরতরিয়ে কমবে ওজন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফিটনেস বিশেষজ্ঞদের মতে, প্রাথমিকভাবে ছয় থেকে সাতটি ব্যায়াম বেছে নিতে হবে। স্কোয়াট, রোয়িং, হ্যামকার্ল, লঞ্জ। এই ব্যায়ামগুলো নিয়ম করে করলে অনেকটা ওজন ঝরানো সম্ভব হয়। পেটের অংশের মেদ কমানোর জন্য কোর এক্সারসাইজ, যেমন প্ল্যাঙ্ক, সাইড প্ল্যাঙ্ক, ব্রিজ করা যেতে পারে। তবে কেবল শরীরচর্চা করলেই হবে না, ব্যায়ামের পাশাপাশি জীবনযাপনেও বদল আনতে হবে।

জীবনে আনুন নতুন নিয়ম-

১) রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে। ঘুমোনোর অন্তত আড়াই থেকে তিন ঘণ্টা আগে খাবার খেয়ে নেয়ার চেষ্টা করুন।২) নিয়মিত শরীরচর্চা করার পাশাপাশি দিনে অন্তত আধ ঘণ্টা জোরে হাঁটার অভ্যাসও করতে হবে। এতে ওজন ঝরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

৩) এক সঙ্গে ভারি খাবার না খেয়ে সারা দিনে অল্প অল্প করে পাঁচ থেকে ছয়বার খাওয়ার অভ্যাস করুন।
৪) ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু করলে সব থেকে আগে বেশি করে পানি পান করা শুরু করুন। না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দিনে আট থেকে দশ গ্লাস করে পানি পান করতে হবে।
৫) ধূমপান ও মদ্যপানের অভ্যাসে রাশ টানতে হবে।

বন্ধ করুন এই খাবারগুলো-

জ্যাম-জেলি, মাখন, মার্জারিন, মিষ্টিজাতীয় খাবার, চিপস, চকোলেট, রাস্তার ধারের ভাজাভুজি, হাই ক্যালোরিযুক্ত ফল (কলা, সবেদা, আম, আতা, কাঁঠাল), বড়া, ভাজা, আলুর কোনো পদ, নরম পানীয়, প্যাকেটজাত ফলের রস খাওয়া বন্ধ করতে হবে। ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট, কাজুবাদাম, চিনেবাদাম খেতে পারেন, তবে ২-৪টির বেশি নয়। এই সময়ে লো-ক্যালোরি ডায়েট মেনে চলতে হবে।

অনেকের ধারণা করেন ঘুমে ওজন বাড়ে। কিন্তু সুস্থ থাকতে হলে আপনাকে একটি নির্দিষ্ট সময় ঘুমাতে হবে। ভালো ঘুম আপনার সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit