শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন খুব শিগগিরই ফের মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন এক কর্মকর্তা বুধবার (৩১ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন। গাজায় ইসরাইয়েলের হামলা বন্ধ এবং হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা জোরদার হওয়ার প্রেক্ষিতে ব্লিঙ্কেন এ সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যে যাবেন। তবে ব্লিঙ্কেন কবে মধ্যপ্রাচ্যের কোন দেশে যাচ্ছেন সে সম্পর্কে ওই কর্মকর্তা কিছু বলেননি। গত ৭ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে এটি হবে ব্লিঙ্কেনের পঞ্চম সফর। প্রত্যেক সফরে ব্লিঙ্কেন ইসরায়েলসহ বিভিন্ন আরব দেশ সফর করেছেন।

এদিকে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যানস’। ফিলিস্তিনের গাজায় ‘ইসরায়েলের হত্যাযজ্ঞের জবাব’ হিসেবে চার মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয় ইসলামিক রেজিস্ট্যানস জানিয়েছে, গাজায় জায়নবাদী রাষ্ট্রের গণহত্যার প্রতিক্রিয়ায় ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা রোববার (২৮ জানুয়ারি) ভোরে সিরিয়ার তিনটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের একটি শত্রু ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। জর্ডানেই প্রথম হতাহতের ঘটনা ঘটেছে।

জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৪ জন। এ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরুন প্রাথমিকভাবে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছিলেন। বাইডেন বলেছেন, ‘ইরান সমর্থিত উগ্র সশস্ত্র গোষ্ঠী এই হামলা চালিয়েছে।’

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্যামেরন ও বাইডেনের অভিযোগ নাকচ করে দিয়েছে ইরান। সোমবার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা আইআরএনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বলেন, ‘আমরা আগেও বলেছি আর এখনো বলছি যে, বিরোধী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কাজ করে। তারা ইরানের সরকার থেকে কোনো ধরনের আদেশ গ্রহণ করে না।’

ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে হামলার দায় স্বীকার করলো ইরাকের গোষ্ঠীটি। সোমবার (২৯ জানুয়ারি) গোষ্ঠীটির পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাক ও এই অঞ্চলে মার্কিন দখলদার বাহিনীকে প্রতিহত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রয়েছে।’

গাজায় ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থান ও ঘাঁটিতে আরও বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ‘ইসলামিক রেজিস্ট্যানস’।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit