বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

পর্দা উঠছে অমর একুশে বইমেলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার। ৫ দশকের পথচলায় এবারের মেলা বাঙালির জন্য এক মাইলফলক। স্বাধীনতার সমান বয়েসি এই মেলা ঘিরে মাসব্যাপী বই উৎসবে মাতবে বাঙলার সাহিত্যমোদিরা। 

৫২তম বইমেলা শুরু হচ্ছে বিকালে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সাড়ে ১১ লাখ বর্গফুট আয়তনে প্রায় ১ হাজার স্টল-প্যাভেলিয়ন আর নতুন বইয়ের আবাহনে সূচিত হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ এই মেলা। 

বাঙালির প্রাণের উৎসবে সাহিত্যের নানান আসরে কবিতা পাঠ, আলোচনা-আড্ডায় মেতে থাকবেন পাঠক-দর্শক-লেখকরা।

স্টলে পছন্দের বই ২৫ শতাংশ ছাড়ে কেনার সুযোগ মিলছে এবারও। পাশাপাশি শিশুদের জন্য থাকছে সাহিত্যঘনিষ্ট বিনোদনের ব্যবস্থাও।  

সাড়া বছর বইমেলার প্রতিক্ষায় থাকা দর্শনার্থীদের মধ্যে ভাষা শহীদদের আত্মত্যাগ, ভাষাপ্রীতি এবং বাংলার শ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টিও পৌঁছে যাবে। 

যাতায়াতের সুবিধায় ব্যাপক সমাগমে সমগ্র ফেব্রুয়ারি প্রাণোচ্ছল থাকবে মেলাপ্রাঙ্গণ এমনই প্রত্যাশা সবার। 

এবারও বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। একটানা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। 

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

শুধু ছুটির দিন প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এ দুদিনে ‘শিশুপ্রহর’ থাকবে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। 

প্রতিদিন বিকাল ৪টায় মূলমঞ্চে সেমিনার, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে সোহরাওয়ার্দী উদ্যানে। 

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit