বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ডোমার থানা পুলিশের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানা পুলিশের উদ্যোগে এলাকার ৫শতাধীক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বাংলাদেশ চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের সহযোগিতায় বুধবার (৩১ জানুয়ারি) বিকালে ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসা মাঠে ডোমার থানার এসআই রেজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) মহোদয়। ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের কালচারাল কাউন্সিল লিউ এন ইউ, জেনারেল সেক্রেটারী এইচ এম জাহাঙ্গীর আলম রানা, ডোমার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী প্রমূখ বক্তব্য রাখেন।

 

নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর (পিপিএম সেবা) জানান, চায়না আমদের পরিচিত বন্ধু, দেশের অবকাঠামো উন্নয়নের জন্য তারা অনেক কাজ করে যাচ্ছে, আমাদের ডাকে সাড়া দিয়ে ডোমার এলাকার ছিন্নমুল মানুষকে সহযোগিতা করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের কালচারাল কাউন্সিল লিউ এন ইউ বলেন, বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা বন্ধুত্বের সর্ম্পক রয়েছে। চায়না ফ্রেন্ডসিপ সেন্টারের মাধ্যমে আমরা অনেক প্রোগ্রাম করে থাকি এরই ধারিবাহিকতায় উত্তর অঞ্চলের মানুষের কথা চিন্তা করে ৩টি জেলায় ১ হাজার ৫ শত জন অসহায় মানুষকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit