বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

রাজের প্রযোজনায় ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’-এর তিন নাটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনে দর্শকদের জন্য উপহার হিসেবে আসছে নতুন তিনটি নাটক। এগুলোতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় তিন জুটি। সব নাটকেই থাকছে মিষ্টি প্রেমের গল্প। সাজ্জাদ হোসাইন বাপ্পীর পরিচালনায় ‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর।

‘তুমিহীনা’ নাটকে থাকছেন খায়রুল বাসার ও সাবিলা নূর


হাসিব হোসেন রাখির পরিচালনায় ‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল। এতে মিতু চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে।

‘ব্লগার মিতু’ নাটকে আছেন ইয়াশ রোহান ও কেয়া পায়েল


‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের নাটক তিনটি প্রযোজনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘প্রতিবছর ‘ক্লোজআপ কাছের আসার গল্প’ শীর্ষক আয়োজনে প্রেমের একাধিক নাটক তৈরি হয়। এবার থাকছে ‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’। আশা করি, দর্শকদের ভালোবাসায় ভরিয়ে দেবে নাটক তিনটি।’

‘ক্লোজআপ ভ্যালেন্টাইন স্পেশাল’ আয়োজনের একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে। এতে তিন তরুণ নির্মাতা রাফাত মজুমদার রিংকু, হাসিব হোসেন রাখি ও সাজ্জাদ হোসাইন বাপ্পীর ছবির কোলাজ রয়েছে।

‘মন দুয়ারে’ নাটকে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ


আগামী ১৩, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে অবমুক্ত হবে ‘ব্লগার মিতু’, ‘মন দুয়ারে’ ও ‘তুমিহীনা’।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit