বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় হাসপাতালে নারী চিকিৎসক প্রহৃত প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত একজন মেডিকেল অফিসার, একজন নারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং একজন সেচ্ছাসেবীকে এক রোগীর পিতা কর্তৃক শারিরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সেবাদানকারীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে এ ঘটনায় ডা. শামসুজ্জামান সোহাগ বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলার আসামী পৌর শহরের বিশ্বাস পাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে ইকতিয়ার রহমান(৪০) আটক করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল থেকে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত কর্মবিরতি করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে মানববন্ধন করেন তারা। এ সময় শুধুমাত্র হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু রাখা হয়। মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, ডা. সুরাইয়া পারভিন, ডা. আকিব হোসেন, ডা. ইয়াসির আরাফাতসহ হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, পুরুষ ও নারী সেবাদানকারী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে নিরাপদ কর্মস্থলের দাবি করে চিকিৎসক ও সেবাদানকারীদের উপর হামলাকারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে বেলা সাড়ে ১১টায় যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস হাসপাতালে এসে চিকিৎসক ও অন্য সেবাদানকারীদের সাথে কথা বলে এ বিষয়ে সুষ্ঠ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে চিকিৎসক ও সেবাদানকারীরা মানববন্ধন শেষ করে সেবাদান কার্যক্রম শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, সোমবার রাত ৯টার দিকে একজন শিশুরোগীকে চিকিৎসা দেয়ার সময় জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফুন্নাহারকে থাপ্পড় মারেন ওই রোগীর পিতা। স্বেচ্ছাসেবি ফাহিমকেও মারপিট করেন তিনি। এসময় জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. বিএম শামসুজ্জামান সোহাগ পরিস্থিতি শান্ত করতে আসলে তার বুকে লাথি মারে এবং একটি বাইসাইকেল ছুড়ে মারেন ওই ব্যক্তি। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি দিয়ে চলে যায় তিনি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। আমরা চাই আমাদের কর্মস্থল নিরাপদ হোক। ডা. লৎফুন্নাহার আরও বলেন, এঘটনায় রাতেই চৌগাছা থানায় জানানো হয়। পরে সকালে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীরা কর্মবিরতি করে মানববন্ধন করার সিদ্ধান্ত নেন। পরে সিভিল সার্জন স্যার এসে অনুরোধ করায় সেবাদানকারীরা তাদের কর্মস্থলে ফিরে যান। তিনি বলেন, এ ঘটনায় ডা. শামসুজ্জামান সোহাগ মঙ্গলবার বিকেলে চৌগাছা থানায় মামলা করেছেন।ডা. লুৎফুন্নাহার বলেন, এরইমধ্যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা কয়েকবার মোবাইল ফোনে কথা বলেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং কর্মস্থলকে নিরাপদ করা হবে বলে আস্বস্থ্য করেছেন।যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এ ঘটনা খুবই অনভিপ্রেত। আমার কোন স্বাস্থ্যকর্মী কোন অন্যায় করে থাকলে তাদের আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নিতাম। তবে কোন সরকারি কর্মচারির গায়ে হাত তোলার অধিকার কারও নেই। এ বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে। উনারা কর্মবিরতি ও মানবন্ধন করছিলেন। আমরা আশ্বস্ত করায় কোন সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হন এজন্য তারা কর্মস্থলে ফিরে গেছেন।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী মামলার বিষয় নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit