বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার

যে তিন কারণে কাঁচা পেঁপে বেশি করে খাবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পাকা পেঁপের কদর অনেক বেশি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, পেঁপে কাঁচা অবস্থায় খেলে বেশি সুফল মেলে। তার মানে এই নয় যে, পাকা পেঁপের কোনও স্বাস্থ্যগুণ নেই। তবে কাঁচা পেঁপে খেলে বাড়তি কিছু উপকার পাওয়া যায়। সেগুলি কী?

হজমের গোলমাল ঠেকায়

হজমের গোলমাল ঠেকাতে কাঁচা পেঁপে উপকারী। পেঁপেতে থাকা প্যাপেইন বিপাকহার বাড়িয়ে তোলে। এ ছাড়াও পেঁপেতে থাকা ফাইবার পেটের গোলমালের ঝুঁকি কমায়। হজম সংক্রান্ত সমস্যায় পেঁপে ওষুধের মতো কাজ করে।

ত্বকের খেয়াল রাখতে

পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই। এ ছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট-এর মতো উপাদান। ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে ভেতর থেকে সতেজ এবং সজীব রাখে। ত্বকের পুষ্টিদায়ক উপাদান কোলাজেন বৃদ্ধিতেও সাহায্য করে পেঁপে। নিয়ম করে পেঁপে খেলে ত্বক ঝলমলে হবে।

ওজন নিয়ন্ত্রণে

ছিপছিপে থাকতে ভরসা রাখতে পারেন কাঁচা পেঁপের উপর। পেঁপেতে রয়েছে ফাইবার, যা ওজন ধরে রাখতে দারুণ উপকারী। পেঁপেতে থাকা ফাইবার দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে সাহায্য করে। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয় না। ওজন বেড়ে যাওয়ার ঝুঁকিও কমে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit