বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

চৌগাছায় শিক্ষাবিদ ইছাহক আলীর মৃত্যুবার্ষিকী পালিত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শিক্ষাবিদ ইছাহক আলীর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) পরিবারের পক্ষ থেকে আছরের পর স্বরুপদাহ গ্রামে বিশ্বাসপাড়া জামে মসজিদে আলোচনাসভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন তাঁর বড় ছেলে চৌগাছা কামিল মাদ্রসার অধ্যক্ষ আব্দুল লতিফ। বক্তৃতা করেন চৌগাছা মাদ্রসার শিক্ষক মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন, মাও. আব্দুল গফুর, মাও. গিয়াস উদ্দীন প্রমুখ। এটি মরহুম মৌলবি ইছাহক আলীর ৯ম মৃত্যুবার্ষিকী।

২০১৫ সালের ২৭ জানুয়ারী তিনি মৃত্যু বরণ করেন। ঈসহক আলী চৌগাছা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এ প্রতিষ্ঠানে তিনি সহকারী মৌলবি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনও করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। বর্তমানে তাঁর বড় ছেলে আব্দুল লতিফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ছোট ছেলে ফকরুল ইসলাম একই মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।

মরহুমের ছেলে মাও. ফকরুল ইসলাম বলেন, আব্বাজানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে (শনিবার) স্বরুপদাহ গ্রামে বিশ্বাসপাড়া জামে মসজিদে বাদ আছর আলোচনাসভা, কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit