বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সাভারে দুই ওসির সাথে আশুলিয়া প্রেস ক্লাবের মতবিনিময় 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে নবনিযুক্ত দুই থানার ওসির সাথে আশুলিয়া প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে আশুলিয়া প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সাভার মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ও আশুলিয়া থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদকে ফুলের মালা দিয়ে বরন করে নেওয়া হয়।

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেস ক্লাবের  সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান নিপু, শেফালী খাতুন মিতু, সাংগঠনিক সম্পাদক মোঃ আমীনুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক নির্বাচন কমিশনার মোঃ ওপু ওহাব, কোষাধ্যক্ষ মোঃ তুহিন আহম্মেদ, কার্য নির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান শাকিল, মোঃ কামরুজ্জামান, ক্রিড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মানিক ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন সহ অন্য সদস্যবৃন্দ।

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit