বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি হবে না বিপিএল, ঘরোয়া ক্রিকেটে বাড়বে ম্যাচ ফি তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার

জনপ্রিয় হচ্ছে টুথপিক খাওয়া: শঙ্কা খাদ্য মন্ত্রণালয়ের!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দু’দিন পর পরই নতুন ট্রেন্ডের সূত্রপাত হয়। রাতারাতিই কোনো জিনিস ছড়িয়ে যায় বিশ্বব্যাপী। বাদ যায় না, খাবারের আইটেমগুলোও। দেশের একপ্রান্তের খাবার নিমেষেই হয়ে যায় অন্যপ্রান্তের মানুষের পছন্দের খাবার।

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্ন্যাক আইটেম টুথপিক ফ্রাইস। হু হু করে বাড়ছে অদ্ভুত এই খাবারের জনপ্রিয়তা। টুথপিকের আকারে কাঁচা অবস্থায় কিনে আনা হয় চিপস জাতীয় এই খাবার। তারপর ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভাজা হয়। ভাজার পর এর আকার আর সোজা থাকে না। কিছুটা প্যাচানো আকার ধারণ করে নেয় চিপস গুলো।

মূলত কর্ণ স্টার্চ বা মিষ্টি আলু দিয়ে তৈরি করা হয়েছে এই টুথপিকগুলো। তবে এটি তৈরিতে কি কি উপাদান মিশ্রিত রয়েছে তা কিছুটা অনিশ্চিত। এগুলো খেতে খুব ক্রিস্পি হয়, বলে জানিয়েছেন টিকটক ব্যবহারকারীরা। তবে কোরিয়ার খাদ্য এবং ঔষধ মন্ত্রণালয় এই খাবার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

চিকন ছোট আকারের এই খাবার বাচ্চারা অনেক পছন্দ করে। কিন্তু তাদের জন্য টুথপিকে কোনো ক্ষতিকর উপাদান মিশ্রিত আছে কিনা তা নিয়ে আশঙ্কা এখনো কাটেনি। শিশুরা এমনিতেই স্পর্শকাতর হয়। যেকোন ক্ষতিকর জিনিসে তাদের উপর লক্ষ্যণীয় প্রভাব পড়ে। তাই মায়েদের সাবধান করা হচ্ছে, যেন পরীক্ষা করার আগে শিশুদের এই খাবার না দেওয়া হয়।   

তথ্যসূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit