শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম

আমার প্রতি আপনাদের আস্থা ও ভালবাসায় আমি চির ঋনী – নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমার প্রতি আপনাদের আস্থা ও ভালবাসায় আমি চিরঋনী। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আপনারা আমার প্রতি যে আস্থা ও বিশ^াস স্থাপন করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ। আমি আপনাদের সন্তান আপনাদের সুখ দুখে আমি সব সময় আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। যে নির্বাচনে কোন রকম দাঙ্গা হাঙ্গাম বা অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিজয়ী করতে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতা কর্মী সহ ব্যবসায়ী, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইমাম, পুরোহিত ও সর্বস্তরের মানুষ আমার নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছিলেন এবারের নির্বাচনে আমি অভিভুত হয়ে গেছি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভিশন নিয়ে টানা চতুর্থ বারের মত সরকার গঠন করেছে তা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যেয়।

গতকাল ২৭ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বোচাগঞ্জ বাসীর পক্ষ থেকে পুনরায় নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা অওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আফছার আলীর সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, বিভিন্ন স্তরের মানুষ নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্যাপশনঃ গতকাল দিনাজপুরের বোচাগঞ্জ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ফুলেল শুভেচ্ছ ও প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit