বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

শুক্রবার শুরু হবে বিপিএলের সিলেট পর্ব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : মিরপুর স্টেডিয়ামে চারদিনে আট ম্যাচ শেষে বিপিএল এখন সিলেটে। আগামীকাল শুক্রবার শুরু সিলেট পর্ব।

মিরপুরের উইকেটে দিনের চার ম্যাচে কোনো দলই দেড়শর বেশি রান করতে পারেনি। আর রাতের ম্যাচে ১৮০-র বেশি রান করেও জেতা সম্ভব হয়নি। মিরপুরে যারা প্রথমে ব্যাট করেছে তারা জিততে পারেনি।

সিলেটের উইকেটে বড় সংগ্রহের আভাস পাওয়া যাচ্ছে। আজ সিলেটে প্রথম ম্যাচে বেলা ২টায় খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় স্বাগতিক দলের প্রতিপক্ষ কুমিল্লা।
সিলেটে টিকিটের চাহিদা তুঙ্গে।

আগামীকাল সেখানে কোনো আসন ফাঁকা থাকবে না। মাঠের লড়াইটাও জমজমাট হবে, আশা করা যায়। সিলেটের উইকেটে অনেক রান হয়। এবারও তেমনটা প্রত্যাশা সবার।

বৃহস্পতিবার সব দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন। গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর আশা করছে। প্রথম দুই ম্যাচে তারা হেরেছে। দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাকে নিয়ে সমালোচকরা সরব। খেলার মতো ফিট না থাকলেও মালিকপক্ষের চাওয়ায় তিনি খেলে যাচ্ছেন।

দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও মোহাম্মদ আশরাফুল বলেছেন, আনফিট খেলোয়াড় খেলিয়ে বিপিএলের মান নষ্ট করা হচ্ছে। একই সঙ্গে তরুণ ক্রিকেটাররা সুযোগ পাচ্ছে না। ‘মাশরাফিও দ্বিমত করেননি। কাল সিলেটে সবাই অনুশীলন করলেও ছিলেন না মাশরাফি।’

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit