বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নোয়াখালীতে ইয়াবা সেবন নিয়ে বিরোধ, অটোরিকশা চালক গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারী চালিত এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।  এতে ওই চালক হাতে,বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।  বুহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দিপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ ঘটনা ঘটে। বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মো.মহিন অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদ তাদের বাড়িতে বসে তাদের ইয়াবা সেবন করতে বারণ করে। এ নিয়ে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুদ্ধ হয়ে উঠে। আজ বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্য সাদ্দাম (২৮) তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে সে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।  বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই।  তবে তদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে। 

 

 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit