রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

সকালে কখন নাস্তা করা উচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালের নাস্তা বা ব্রেকফাস্ট নিঃসন্দেহে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এটি সারাদিনের শক্তি যোগায়। শরীরের সঠিক ওজন বজায় রাখার ক্ষেত্রে সকালের নাস্তা বেশ সাহায্য করে।

কিন্তু অনেকেই সকালের নাস্তা বা ব্রেকফাস্ট করার সঠিক সময়টা জানেন না।

সারারাত খালিপেটে থাকার পর শরীরের এনার্জি তলানিতে এসে ঠেকে। তাই প্রতিদিন সকালে উঠে ব্রেকফাস্ট করতেই হবে। অন্যথায় সুগার ফল এবং গ্যাস-অ্যাসিডিটি সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।

কখন ব্রেকফাস্ট করা উচিত

​যেহেতু রাতের খাবারের পর অনেকটা সময় শরীর খাবার পায় না তাই সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট সকাল ৭-৮টার মধ্যে সেরে ফেলা উচিত। যদি এ সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে সকাল ১০ টার মধ্যে সেরে ফেলুন। সকাল ১০টার পর যদি নাস্তা খেলে তা কিন্তু দুপুরের খাবার খাওয়ার ওপর এর প্রভাব ফেলে।

নাস্তায় কি খাবেন

অনেকেই ব্রেকফাস্ট শুধু চা-কফি এবং কয়েকটা বিস্কুট খান। তবে এভাবে প্রাতঃরাশ করলে কিন্তু কোনও উপকার তো হবেই না বরং দেহে পুষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা বাড়বে।

তাই সুস্থ-সবল থাকতে হলে দিনের শুরুতে ভারী খাবার খাওয়ার চেষ্টা করুন।

সেক্ষেত্রে গমের আটার রুটি, মাল্টি গ্রেইন আটার রুটি, ডালিয়া, ওটসের মতো কার্বযুক্ত খাবার খেতে পারেন। এ ছাড়া সকাল সকাল ডিম সিদ্ধ শরীরে প্রোটিনের চাহিদাও মেটাবে।

আর দেহে ভিটামিন এবং খনিজের জোগান দিতে চাইলে ব্রেকফাস্টের সঙ্গে একটা ফল ও বাদাম খাওয়া ভালো।

ভালোমত ক্যালসিয়াম এবং ফাইবার পেতে হলে দুধের সাথে সিরিয়াল খেতে পারেন।

সাইট্রাস ফ্রুট এড়িয়ে চলুন​

সকালের নাস্তায় ফল খাওয়া উপকারি হলেও সকালের দিকে খালি পেটে সাইট্রাস ফ্রুট অর্থাৎ লেবু জাতীয় ফল এড়িয়ে চলা ভালো। কারণ সকালে এইসব ফল গ্যাস-অ্যাসিডিটির বাড়িয়ে তুলতে পারে।

তাই ব্রেকফাস্টে কলা, পেয়ারা, আপেলের মতো উপকারী ফল খাওয়া উচিত। এসব ফলের মাধ্যমেই দেহে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের ঘাটতি মিটে যাবে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit