শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে ড্রেন নির্মানকে কেন্দ্র করে উত্তেজনা ও মানববন্ধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের বজ্য পানি নিস্কাসন ড্রেন নির্মানের কর্তৃপক্ষের সিদ্ধান্তে বসত ভিটা বাঁশ বাগান কবরস্থান হারানোর আশংকায় ন্যাটার ডাঙ্গা নামক মহল্যা বাসী প্রতিবাদি মানব বন্ধন করেছে। এলাকা বাসীর দীর্ঘদিনের কাংঙ্খিত প্রত্যাশা পাথর খনি উত্তোলনের বজ্য পানি নিস্কাসনে পাশ্ববর্তী নদী পর্যন্ত একটি ড্রেন নির্মিত হোক। এতে করে জলাবদ্ধতার কারনে প্রায় ৩০ হেক্টর জমিতে চাষাবাদ বিনষ্টের হাত থেকে রক্ষা পাবে।

গত মঙ্গলবার দুপুরে মানব বন্ধন কারী মহল্যাবাসি ড্রেন নির্মানের উদ্যগকে স্বাগত জানালেও তাদের আশংকা ইতিমধ্যে কঠিন শিলা কর্তৃপক্ষ আগামী ৫ বছরের জন্য গুড়গুড়ি মৌজা ৩৭৮ দাগ নং পর্যন্ত ড্রেনের সিমানা নির্দ্ধারন করে জমিদাতাদের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছে। অথচ ৩৭৭ দাগ নং থেকে জমি লিজের আওতায় না এনে প্রস্তাবিত ড্রেনের বাম পার্শ্বস্হ্য আব্দুর রফিক সোলাইমান সরকার ময়নাল মিয়া এবং আবদুল জলিলের বাঁশ বাগান বসত ভিটা মহল্যাবাসীর কবরস্থান সহ সরকারি বন বিভাগের বনায়নকৃত বাগানকে চিহ্নিত করে ড্রেন নির্মানের পরিকল্পনা করেছে।

মহল্যা বাসি সোলাইমান সরকার আব্দুর রফিক ও ময়নাল মিয়া অভিযোগ করে বলেন ৩৭৮ দাগ পরবর্তী আমাদের ৫০ বছরের ভোগ দখলীয় জমির ওপর দিয়ে কৌশলে কঠিন শিলার কতিপয় চাটুকার সরকারি বন বিভাগের ভিতরে ড্রেন ঢুকানোর চেষ্টা করছে। আমরা মহল্যাবাসি কোন অবস্হাতেই বসত ভিটা বাঁশ বাগান নষ্ট হতে দিব না। এ বিষয়ে মধ্যপাড়া রেঞ্জ অফিসার উজ্জ্বল আহমেদ জানান সরকারি বন বাগানে ভিতর দিয়ে বনায়ন ক্ষতি করে ড্রেন নির্মানের আদৌ কোন বৈধতা এবং সুযোগ নেই বন মন্ত্রনালয় হতে যদি আইনানুগ বৈধতা নিতে পারে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

১০ নং হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন – ওই মহল্যাবাসি আমার নিকট আপত্তি নিয়ে এসেছিল বিষয়টি আমি শুনেছি কারো বসত ভিটা বাঁশ বাগান নষ্ট করে ড্রেন নির্মানের সিদ্ধান্ত হতে পারে না। আমি কঠিন শিলার জিএম মহোদয় কে জানাব। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের জিএম মোবাইল ফোনে জানান ড্রেন নির্মানে এলাকার কারো আপত্তি থাকার কথা নয় তথাপি বসত ভিটা বাঁশ বাগান নষ্ট হওয়ার সম্ভাবনার কথা আমার জানা নেই। মানববন্ধন কারীগন নিজের বসত ভিটা বাঁশ বাগান রক্ষায় প্রতিবাদ মূখর হয়ে উঠেছে। সচেতন মহল মনে করে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ উদ্যগ গ্রহন করবেন।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit