বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরাধীণ পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদান) কার্যত্রুমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।বুধবার (২৪জানুয়ারি)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিকল্প কর্মসংস্থান এর জন্য মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত ৫ দরিদ্র জেলের মাঝে প্রতিজনকে ৪টিকরে মোট ২০টি  ছাগল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা এর সঞ্চালনায় মৎস্য উপকরণ বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.মো.আরিফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit