মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

ড. ইউনূসকে নিয়ে ১২ সিনেটরের চিঠি, যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার করে হয়রানি করা হচ্ছে ড. ইউনূসকে- এমন দাবি করে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন ১২ সিনেটর। এনিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত সংবাদ সম্মেলনে মন্ত্রীকে প্রশ্নে করেন সাংবাদিকরা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো মন্তব্য নেই জানিয়ে ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বলেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার।

তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলেন, উগান্ডার কামপালায় ন্যাম এবং সাউথ সাউথ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এ দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব মিয়ানমারের স্পেশাল ইনভয় নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার আশ্বাস দিয়েছেন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহ দেখিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি আবদৌলায়ে সেক। রোহিঙ্গা এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ৭০০ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার আগ্রহ জানায় আন্তর্জাতিক অভিভাবক সংস্থাটি। এ প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit