রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রাক্তনের নামে রাখা যাবে তেলাপোকার নাম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভালোবাসা দিবসে প্রাক্তনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অস্বাভাবিক উপায়ে অনুভূতি প্রকাশের জন্য লোকজনকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঐতিহ্য ধরে রেখে লোকজনকে তাদের প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে তারা। তবে এর জন্য গুণতে হবে ১৫ ডলার।

 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়ে দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ই-মেইলে থাকবে একটি রঙিন প্রশংসাপত্র। এতে উল্লেখ থাকবে, তার (প্রাক্তন) সম্মানে একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নামকরণ করা হয়েছে। তবে, অতিরিক্ত ডলার দিলে আরও কিছু বিষয় এই উপহারে যুক্ত করা যাবে।
 
উল্লেখ্য, মাদাগাস্কার হিসিং তেলাপোকা প্রায় চার ইঞ্চি লম্বা। এটি বিশ্বের বৃহত্তম প্রজাতির তেলাপোকা। এক এক্স (সাবেক টুইটার) বার্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই প্রচারাভিযানের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, আবার আসছে ভ্যালেন্টাইন’স ডে। এ উপলক্ষে একমাত্র একটি উপহারের ছয়টি পা আছে। আর আছে প্রণয়ের এক দুর্নিবার আভা। আপনাদের বিশেষ ব্যক্তির নামে ব্রঙ্কস চিড়িয়াখানার একটি মাদাগাস্কার হিসিং তেলাপোকার নাম রাখুন। তাদের প্রতি আপনার ভালোবাসা বড়, সাহসী অক্ষরে প্রকাশ করুন।

 

ভালোবাসা দিবসে এই উপহারের জন্য অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ‘অর্ডার’ দিতে হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার ওয়েবসাইটে একটি টীকা যুক্ত করেছে। এতে লেখা রয়েছে, ‘আপনার কাছে সব সময় সঠিক শব্দ থাকে না। তবে আপনি এখনো তাদের (প্রাক্তন) গায়ের লোম খাঁড়া হয়ে যাওয়ার অনুভূতি দিতে পারেন।’

 
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও লিখেছে, ‘আপনার প্রাক্তনের জন্য একটি তেলাপোকার নাম দিন। কারণ, তেলাপোকা অন্ততকাল বাঁচে।’‘তেলাপোকার নাম দিন’ (নেম-এ-রোচ) নামের এই প্রচারাভিযান ২০১১ সালে চালু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
 
ব্রঙ্কস চিড়িয়াখানার তথ্য অনুসারে, গত বছর ভালোবাসা দিবসের আয়োজনের অংশ হিসেবে ৩ হাজার ২৪৬ জন তেলাপোকার নামকরণ করে। সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।
 
নামকরণ আয়োজনের মাধ্যমে পাওয়া সব অর্থ ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কাছে যাবে। সোসাইটির লক্ষ্য, সারা বিশ্বে জীববৈচিত্র্য রক্ষা করা। গত বছর কানাডার টরন্টো চিড়িয়াখানা-বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ অনুরূপ নামকরণ প্রচারাভিযান শুরু করে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit