ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৩ জানুয়ারি) নতুন সরকারের প্রথম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
ক্রয় কমিটির অনুমোদনের জন্য (টেবিলে ৩টি প্রস্তাবসহ) ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৪টি, শিল্প মন্ত্রণালয়ের ৪টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত ১২টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ৩ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৬৬০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৮৬১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ১৬০ টাকা এবং দেশীয় ব্যাংক অর্থায়ন করবে ১ হাজার ১৪১ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১৫