রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

চলে গেলেন ইতালির ফুটবল কিংবদন্তি জিজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি ফুটবলার লুইজি জিজি রিভা আর নেই। ৭৯ বছর বয়সি এই কিংবদন্তি পরপারে পাড়ি জমিয়েছেন। এখন পর্যন্ত তিনিই দেশটির জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এখনও ইতালিয়ান স্ট্রাইকারদের মানদণ্ড বিবেচনা করা হয় তাকে দিয়ে। 

জিজি রিভা ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ইতালি দলটির অন্যতম সদস্য ছিলেন। ১৯৭০ সালে পেলের ব্রাজিল যেবার বিশ্বকাপ জেতে, সেবার রানার্স আপ হয়েছিল ইতালি। রিভা সেই দলটির হয়েও খেলেছেন। ১৯৬৯ সালে ব্যালন ডি’অর খেতাবের জন্য রানার আপও ছিলেন তিনি। 

রিভা তার ক্লাব ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন কালিয়ারিতে। তার সময়েই ক্লাবটি ‘সিরি  আ’ ইতিহাসে নিজেদের একমাত্র শিরোপাটি জিতেছিল ১৯৭০ সালে। সেবার সিরি আ’র সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ক্লাবটির সম্মানসূচক প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit