বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় সমশের আলী (৬৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সিংহঝুলি গ্রামের দফাদার পাড়ার মৃত বাবুর আলী দফাদারের ছেলে। শনিবার (২০ জানুয়ারী) রাতে চৌগাছা যশোর সড়কের সিংহঝুলি গ্রামের খা বাড়ি মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান সমশের আলী বাড়ি থেকে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে সিংহঝুলি আলিম মাদ্রাসা মসজিদে যাচ্ছিলেন। তিনি চৌগাছা-যশোর পাকা সড়কে উঠার মুহূর্তেই যশোর থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে প্রচন্ডবেগে ধাক্কা দেয়।এতে তিনি পার্শবর্তী একটি পুকুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকও সড়কের উপর পড়ে যান। স্থানীয়রা জানান মোটরসাইকেল চালক ছিলেন উপজেলার লস্করপুর গ্রামের চাল ব্যবসায়ী আহমদ আলীর ছেলে লিটন হোসেন।

স্থানীয়রা আহত সমশের আলীকে উদ্ধার করেন। এ সময় চৌগাছা উপজেলাপরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমানের গাড়িতে ওখানে হাজির হয়। সেই গাড়ীতে করে আহতকে ও লিটনকে একটি আলমসাধুযোগে চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক জুলকারনাইন সমশের আলীর অবস্থা আশংকজনক হওয়ায় তাকে যশোর আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এদিকে সমশের আলীর মৃত্যুর খবর শুনে লিটন হাসপাতালে চিকিৎসা না নিয়ে পালিয়ে যায়। এলাকার লোকজন জানান লিটন প্রায়ই সন্ধ্যার দিকে সিংহঝুলি গ্রামে নেশা করতে আসে এবং বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। স্থানীয়রা আরো জানান সে ঘনঘন দূর্ঘটনায় পতিত হয়।চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিটনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit