বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

শোয়েব মালিকের তৃতীয় বিয়ে, সানার কত নম্বর?

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে শিরোনামে এসেছেন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক। 

এদিকে শোয়েবের দ্বিতীয় স্ত্রী সানিয়ার বাবা নিজেই শোয়েবের সঙ্গে মেয়ের বিচ্ছেদের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। যদিও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শোয়েব এক্কেবারেই চুপ। তিনি আপাতত মজে তার তৃতীয় স্ত্রী সানাকে নিয়ে। 
কিন্তু কে এই সানা জাভেদ?

সানা জাভেদ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। ২০১২ সালে তিনি ‘শেহর ই জাত’ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন। পরে আরও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। শোয়েবের বর্তমান স্ত্রী সানা, খানি নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। 

সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে শোয়েব মালিককে বিয়ে করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন তিনি। নামের পাশে জুড়েছেন শোয়েবের নাম। পোস্ট করেছেন বিয়ের একাধিক ছবিও।

ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সানা শোয়েবের তিন নম্বর স্ত্রী, তবে সানা কি এই প্রথম বিবাহ করলেন?

পরে জানা গেল, এ বিষয়ে তিনিও শোয়েবের থেকে পিছিয়ে নেই। সানা জাভেদও এর আগে নিকাহ করেছিলেন পাকিস্তানি গায়ক এবং অভিনেতা উমর জাসওয়ালকে। 

২০২০ সালে নিকাহ হয়েছিল তাদের। কিন্তু বিয়ের পর পরই তারা আলাদা থাকতে শুরু করেন। ২০২৩-এ তাদের আইনি বিচ্ছেদ হয় দুজনের সম্মতিতে। 

গত ২৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে বলে খবর মেলে। এর পরই তিনি শোয়েব মালিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করলেন।

সানার প্রথম স্বামী উমর জাসওয়াল গান লেখেন, মিউজিক প্রডিউসর তিনি। জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কায়াসের সঙ্গে যুক্ত ছিলেন উমর। এদিকে সানার সঙ্গে বিচ্ছেদের পর তিনিও বিয়ে করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। 

এদিকে এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়েই নাকি শোয়েব মালিকের সঙ্গে আলাপ হয়েছিল সানা জাভেদের। 

প্রসঙ্গত, ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। অবশেষে সেই বিয়ে টিকল না। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই সানা জাভেদকে বিয়ে করলেন এই ক্রিকেটার। 

 

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit